বার্সেলোনায় বাংলাদেশ কমিউনিটির ব্যাডমিন্টন গ্রুপ

স্পেনের বার্সেলোনায় ব্যাডমিন্টন গ্রুপ বাংলাদেশ কমিউনিটির ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ফাইনাল খেলার উদ্বোধন করেন, বাংলাদেশ দূতাবাসের বার্সেলোনা কনস্যুলেটর রামন পেদ্রো বেরনাউস।
আমাদের বার্সেলোনা প্রতিনিধি লায়েবুর রহমান জানান, সংগঠনের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় এবং অন্যান্য সদস্যদের সহযোগিতায়, ফাইনাল খেলা ও টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়।
এতে কাতালোনিয়ার উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তাসহ বাংলাদেশি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, কার্লোস প্রিয়েতো গোমেজ ও মারিয়া গার্সিয়া লোপেজ ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈব আখদিমসহ আরও অনেকে।
খেলায় চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান অধিকারী গ্রুপের প্রত্যেককে ট্রফি প্রদান করা হয় এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ক্রেস্ট দেয়া হয়। শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।



