বিশ্ববাংলা

বতসোয়ানায় বাংলা স্কুলের উদ্বোধন

বাংলাদেশ এসোসিয়েশন বতসোয়ানার উদ্যোগে, দেশটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশী ছেলে-মেয়েদের সুবিধার্থে, “ব্যাব বাংলা বিদ্যানিকেতন” নামে বাংলা স্কুলের উদ্বোধন করা হয়েছে।

আমাদের বতসোয়ানা প্রতিনিধি তারিকুল ইসলাম বাবুল জানান। গত রোববার রাজধানী গ্যাবরনে ব্যাবের সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলামের বাসভবনে আয়োজিত, এক অনাড়ম্বর অনুষ্ঠানে, স্কুলটির উদ্বোধন করেন, বাংলাদেশের হাইকমিশনার সাব্বির আহমদ চৌধুরী ও বতসোয়ানার সরকার দলীয় এমপি মিস্টার রাটিলে।

বক্তব্য রাখেন, ব্যাবের চেয়ারম্যান আজিজুল হাকিম, এক্টিং সেক্রেটারি জেনারেল রুকসানা শিউলি, আর্টস এন্ড কালচারাল সেক্রেটারি নিশাত আরা রিমা, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস শাহ ও ব্যাবের সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম।

স্কুলটি দেশটিতে নতুন প্রজন্মের বাংলাদেশী ছেলে মেয়েদের বাংলা শিক্ষায় বিশেষ ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। এতে, বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button