
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের রাজস্ব ঘাটতি পূরণে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানির শেষ দিনেও দাম বৃদ্ধির বিপক্ষে যুক্তি দিয়েছেন বেশিরভাগ বক্তা। শেষ দিনে সকাল থেকেই রাজধানীর টিসিবি ভবনে চলে এ গণশুনানি।
এ সময় দাম না বাড়িয়ে এনার্জি রেগুলেটরি কমিশনের বিভিন্ন সমস্যা সমাধানের পরামর্শও দেন তারা।
মঙ্গলবার রাজধানীর টিসিবি ভবনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিদ্যুতের দাম বৃদ্ধির শেষ দিনের গণশুনানি চলে। এতে পাইকারি পর্যায়ে দাম বাড়ালে খুচরা পর্যায়ে দাম বৃদ্ধির প্রস্তাব দেয় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
এদিকে, শুনানিতে উপস্থিত থেকে বিভিন্ন যুক্তি দিয়ে এর বিরোধিতা করেন বিশিষ্টজনরা। বিদ্যুতের দাম বৃদ্ধি করলে সমাজে কি প্রভাব পড়বে তার চিত্রও তুলে ধরেন প্রশ্নকারীরা।
২০০৮ সালের পরবর্তী সময়ে বার বার এমন শুনানী চললেও তার কার্যকারতিা নিয়ে হতাশা প্রকাশ করেন অনেক বক্তা।
মাসুদ সুমন, বাংলা টিভি



