
সোমবার (২ ডিসেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার গণি বেকারির মোড়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন এক শিক্ষার্থী। ছিনতাইয়ের সময় কৌশলে পুলিশ কর্মকর্তাকে ফোন করে রক্ষা পেয়েছেন ওই শিক্ষার্থী।
মঙ্গলবার কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে পাঁচ হাজার টাকা দাবি করে। নাফিস টাকা নেই জানালে তারা বিকাশের মাধ্যমে টাকা আনার কথা বলে। তখন নাফিস কৌশলে কোতোয়ালি থানা পরিদর্শক (তদন্ত) মো: কামরুজ্জামানকে ফোন করেন।
পুলিশ পরিদর্শক কামরুজ্জামান (তদন্ত) বলেন, ‘হঠাৎ একজন ফোন করে আমাকে বলে, বিকাশে ৫ হাজার টাকা দ্রুত পাঠাও। না হলে আমাকে ছাড়বে না। আমি বিষয়টি বুঝতে পেরে আস্তে করে জিজ্ঞেস করি, আপনি কোথায় আছেন? তখন তিনি জানান, গণি বেকারির মোড়ে আছেন। আমরা দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই।
গ্রেপ্তারকৃত দুজন ছিনতাইকারী হলেন, গণি বেকারির কর্মচারী মো. মুন্না (২৮) ও গাড়িচালক মিজানুর রহমান (২৯)।



