দেশবাংলা

অতিথি পাখির সমাগমে জাবি এখন পর্যটন এলাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র পাবলিক আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। মহুয়া আর চন্দ্র মল্লিকার সৌরভে সুরভিত এর ক্যাম্পাস।সবুজ গাছপালায় আবৃত বিশ্ববিদ্যালয়ের লাল ইটের অবকাঠামোগুলো সহজে দৃষ্টি কাড়ে। আর তাই শিক্ষার্থীদের প্রথম পছন্দ এ বিদ্যাপীঠ।

সম্প্রতি ভিসির অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়টি। তবে শিক্ষার্থীরা চায় শিক্ষার সুন্দর পরিবেশ।

প্রতিবছরের মত এবার শীতে অতিথি পাখির সমাগম ঘটতে শুরু করেছে ঢাকার অদূরে প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভুমিখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে ছোট-বড় লেকগুলোতে। লাল, সাদা ফুটন্ত পদ্মফুলের বিচিত্র সৌন্দর্য আর অতিথি পাখির কলরব এ ক্যাম্পাসকে পরিণত করেছে দেশের অন্যতম আকর্ষণীয় একটি পর্যটন এলাকায়।

           78326276 1640559809428297 843347056549429248 n 3

তবে সরকার বিরোধী বিভিন্ন ছাত্রসংগঠনের আন্দোলনে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিঘ্ন ঘটায়, বর্তমানে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েছে শিক্ষাজীবন। শিক্ষার্থীরা বলছেন, ভিসির দূর্নীতি ও অপসারণ দাবীতে যে আন্দোলন চলছে তাতে তাদের সম্পৃক্ততা নেই্।

প্রায় ১মাস ধরে বন্ধ বিশ্ববিদ্যালয়। এতে সেশনজট, শিক্ষার সুষ্ঠ পরিবেশ ও বিসিএস পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দ্রুত প্রিয় ক্যাম্পাস খুলে দেয়ার দাবি জানান, সাধারণ শিক্ষার্থীরা।

খন্দকার আলমগীর, আশুলিয়া প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button