২০২০ সালের হজ চুক্তির প্রথম বৈঠক অনুষ্ঠিত

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের আসন্ন ২০২০ সালের হজ চুক্তির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে, হজ যাত্রীর কোটা বাড়ানো ও ভিসা প্রসেসিং সহজ করাসহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন বাংলাদেশের ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
আমাদের মক্কা প্রতিনিধি এস এইচ হেমায়েত জানান, বুধবার মক্কায় আয়োজিত সভায়, বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও সৌদির হজ ও ওমরাহ প্রতিমন্ত্রী ডক্টর আব্দুল ফাত্তাহ বিন সোলায়মান মাশাত।
ধর্ম মন্ত্রনালয়ের সচিব মো: আনিছুর রহমান, রাষ্ট্রদূত গোলাম মসিহ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো: মিজানুর রহমান, হজ কাউন্সিলর মুহাম্মদ মাকসুদুর রহমান, হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তাসলিম
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রনালয়ের সচিব ডক্টর হোসাইন বিন নাসের শরীফসহ দু’দেশের উচ্চ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।



