বিশ্ববাংলা
ইতালি থেকে এক বাংলাদেশি ইমামকে বহিস্কার

শিশু নির্যাতনের দায়ে ইতালি থেকে জুনায়েদ আহমেদ নামে এক বাংলাদেশি ইমামকে বহিস্কার করেছে দেশটির একটি আদালত।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা এপি জানায়, বাংলাদেশি এক ইমাম ভেনিস শহরের নিকটবর্তী পাডুয়া অঞ্চলে ইসলামিক কালচারাল সেন্টারে কর্মরত ছিলেন।
সেখানে কোরআন শিখতে আসা শিশুদেরকে বেত দিয়ে মারতেন তিনি। যা দেশটির আইনবিরোধী। বহিস্কৃত এ ইমামকে শিশু নির্যাতনের অভিযোগে গত অক্টোবর মাসে আটক করেছিল পুলিশ।
পরে দীর্ঘ কয়েক মাস মামলা চলার পর চলতি সপ্তাহে আদালত তাকে বহিষ্কারের আদেশ দেন।



