নাপলীতে বাংলাদেশি সংগঠনের নির্বাচন

ইতালীর নাপলীতে, আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে, প্রবাসীদের কল্যানে গঠিত বাংলাদেশ এসোসিয়েশন সান জোসেফ-এর নির্বাচন। নির্বাচনকে ঘিরে শহরটিতে উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রবাসীদের প্রত্যাশা যিনি নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিবেন তিনি এবং তার সংগঠন প্রবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবেন।
ইতালীর বন্দর নগরীর নাপলীর অধিনে তিনটি পৌরসভা- সান জোসেফ, অত্তাভিয়ানো ও তেরছিনো, যেখানে প্রায় চার হাজার বাংলাদেশীর বসবাস। এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অনেকেই কর্ম সংস্থানের সমস্যা, ষ্টে-পারমিট, রেসিডেন্ট কার্ড, চিকিৎসাসহ নানা ধরনের সমস্যায় রয়েছে।
প্রবাসীদের সকল সমস্যা সমাধানের লক্ষে দুই বছর আগে বাংলাদেশ এসোসিয়েশন সান জোসেফ, ইতালী নামের একটি সংগঠনের যাত্রা শুরু হয়।
চলতি মাসের ৮ তারিখ সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনকে ঘিরে সভাপতি প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী সরফ উদ্দিন এক আলোচনা সভার আয়োজন করে স্থানিয় একটি থিয়েটারে। তিনি নির্বাচনে বিজয়ী হলে প্রবাসীদের কর্ম সংস্থান, চিকিৎসা, শিক্ষা সহ অন্যান্য সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ী প্রাণ কৃষ্ণ বণিক এর সভাপতিত্বে এবং গৌছ উদ্দিন, আব্দুল্লাহ এর যৌথ পরিচালনায় অনেকে মধ্যে বক্তব্য রাখেন। জাহাঙ্গীর আলম শেখ, মালেক পালোয়ান, হুমায়ুন কবীর, সাজু আহমেদ জামিল, মহবুবুর রাহমান, মুজিবুর রহমান, নোমান আহমেদ, সহ আরো অনেকে।
কমিউনিটির সার্থে, বাংলাদেশীদের কল্যাণে কাজ করবে এমন মানুষকেই সভাপতি হিসাবে দেখতে চায় প্রবাসীরা
বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত অনেকেই এই সভায় উপস্থিত ছিলেন এবং তারাও তাদের নেতা হিসাবে শরফ উদ্দিকেই প্রত্যাশা করেন। এই নির্বাচনে সভাপতি হিসাবে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মুহাম্মদ দেলোয়ার ও সুফিয়ান রাহমান।
নির্বাচনকে ঘিরে শহরটিতে বাংলাদেশীদের মধ্যে উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
শাওন আহমেদ, ইতালী



