বিশ্ববাংলা
প্রবাসীর ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাইফুল ইসলাম মুক্তাদির ফেসবুক আইডি হ্যাক করে ফেসবুক বন্ধুদের কাছে টাকা-পয়সা ও নানা ধরনের মন্তব্য করায় বিপাকে পড়েছেন এই বাংলাদেশি। হ্যাকার চক্রের প্রতারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রায় ১৫-দিন পূর্বে সাইফুল ইসলাম মুক্তাদির নামে চলমান থাকা ফেসবুক আইডি হ্যাক করে, তার ছবি দিয়ে, ফারহান অয়ন নামে ফেসবুক আইডি দিয়ে প্রতারক চক্র অনেককে ফাঁদে ফেলার চেষ্টা করছে।
বিষয়টি জানার পরপরই দেশে থাকা সাইফুলের বাবাকে নিজ থানায় পাঠালে আইনি জটিলতার পুলিশ জিডি গ্রহন করেনি। সাইফুল ইসলাম মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউপির মন্ত্রীগাও গ্রামের ছৈয়দ আলী ছেলে।



