কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে, চিকিৎসাধীন অবস্থায়, মো. মাসুদ নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
আমাদের কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, নিহতের ছোট ভাই কাতার প্রবাসী জহির উদ্দিন বাবর সুত্রে জানা যায়, গত শুক্রবার দোহা আল ওকির এলাকায়, মাসুদকে বহন করা গাড়িকে পেছন থেকে একটি পাকিস্তানি নাগরিকের প্রাইভেটকার ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হন এই বাংলাদেশি। উদ্ধার করে, হামাদ হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মৃতদেহ দ্রুত দেশে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ী প্রাইভেটকারের চালক পাকিস্তানি নাগরিকের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দূতাবাস কর্মকর্তা রবিউল ইসলাম।
মো. মাসুদ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউপির রুহুল আমিন মেম্বারের ছেলে।



