বিশ্ববাংলা
রিয়াদে প্রবাসীর সংবাদ সম্মেলন

সিলেট কালীগঞ্জ বাজারে, ভুয়া দলিল তৈরী করে, জমি দখল করার অভিযোগে সৌদি আরবে, সংবাদ সম্মেলন করেছে আব্দুস শুকুর নামে এক বাংলাদেশি।
আমাদের রিয়াদ প্রতিনিধি ফকির আল আমিন জানান, রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে, আব্দুস শুকুর বলেন, রুফিয়া খানম, নজরুল ইসলাম ও সাখাওয়াত আলী ভূয়া দলিল তৈরি করে জমি দখল করেছেন।
এমনকি উচ্চ আদালতে তার পক্ষে রায় দিলেও, একের পর আপিলের মাধ্যমে কালক্ষেপন করে তার নানা ক্ষতি সাধন করায় তাদের বিচারের দাবিতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নির্বাচনী এলাকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ সময়, সাংবাদিক ফারুক আহমেদ চান, সৈয়দ মাহমুদ আলী শাহ, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ঢাকা মেডিকেল সেন্টারের ফাইনান্স ডিরেক্টর সফিউল্লাহ ও সমাজসেবক মাওলানা শাহেদ আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



