অন্যান্যবাংলাদেশ

যাত্রা শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নিপীড়িত ও বঞ্চিত সকল মানুষের স্বার্থ রক্ষায় যাত্রা শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলার সাবেক মেয়র আলমগীর কবির।

পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর এস এম মাসুম রানাসহ অন্যান্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button