
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দিয়েছেন। আদালতের এ নির্দেশের পর তাতক্ষণিকভাবে হৈচৈ করে বিএনপিপন্থী আইনজীবীরা তাদের এই আচরণকে ‘ন্যক্কারজনক’ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বেগম খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই জোরদার করা হয় সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা। নিধারিত সময়ে আপিল বিভাগে বসেন প্রধান বিচারপতির নেতৃত্বে পূণাঙ্গ বেঞ্চ।
খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্যের বিষয়ে আদালতের কাছে সময়ে চান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা বাকি রয়েছে। সংক্ষিপ্ত শুনানী শেষে প্রধান বিচারপতি রিপোর্ট দাখিলের জন্য ১২ ডিসেম্বর দিন ধার্য করেন।
এ নির্দেশের পর প্রতিবাদ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। খালেদা জিয়ার আইনজীবীদের এ ধরনের আচরণ আদালতকে অসম্মান করেছে বলে অভিযোগ করেন রাষ্ট্রের প্রধান আইনজীবা। সংবাদ সম্মেলনের পরে আওয়ামীপন্থী আইনজীবীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং সংক্ষিপ্ত মিছিল করেন।



