দেশবাংলা

পথশিশুদের ফ্যাশন-শো

‘হাসি আনন্দ আর উচ্ছলতায় ভরে উঠুক প্রতিটি শিশুর জীবন’ এ শ্লোগানে চট্টগ্রামে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে আধুনিকতার ছোঁয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের ভিন্ধধর্মী ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে অনুষ্ঠানের শুরুতে বাহারি রঙের পোশাকে র‌্যাম্পে হাঁটেন সুবিধাবঞ্চিত শিশুরা। আর.বি কনভেশন হলের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ’র উদ্যোগে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ হামিদ, বাংলাদেশ ইভেন্টেসর সিইও জসীম উদ্দিনসহ অন্যরা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন চাউল্ড স্মাইল ফাউন্ডেশন। কোরিওগ্রাফিতে ছিলেন আলমগীর হোসেন আলো।

 আরাফাত কাদের, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button