স্বাস্থ্য ঝুঁকিতে ধামরাই পৌরসভা

প্রায় দেড়লাখ জনবসতির প্রথম শ্রেণীর ধামরাই পৌরসভার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এখনো সেকেলে। যত্রতত্র ফেলা ময়লা আবর্জনার স্তুপ জমে থাকে যেখানে সেখানে। ময়লা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায়, একদিকে নির্মল পরিবেশ নষ্ট হচ্ছে অপরদিকে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন সাধারণ মানুষ।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ধামরাই পৌরসভার পুরো শহরে ডাস্টবিন বা ময়লা ফেলার নির্দিষ্ট কোন স্থান নেই। বাসাবাড়ি থেকে সংগৃহীত ময়লা, ড্রেন থেকে উত্তোলিত বর্জ্য ফেলা হচ্ছে, ঢাকা আরিচা মহাসড়কের দু’পাশে।
এ ভাগাড়ের ২০ গজ দূরে রয়েছে ধামরাই ফায়ার স্টেশন। এ অবস্থায় দূর্ভোগে রয়েছে ফায়ার সার্ভিস কর্মীরাও। নানা সমস্যার কথা জানান, ফায়ার স্টেশন কর্মকর্তাসহ স্থানীয়রা।
এদিকে, ধামরাই ফায়ার স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, একাধিকবার পৌর কর্তৃপক্ষকে অভিযোগ করেও মেলেনি কোনো প্রতিকার। পৌর প্যানেল মেয়র মোহাম্মদ শহীদুল্লাহ জানান, উর্দ্ধতন মহলে অবগত করে পরিবেশের যাতে ক্ষতি না হয় সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
জনস্বাস্থের হূমকি মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব ময়লা আবর্জনা দ্রুত সরিয়ে ফেলতে পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন, স্থানীয়রা।
হুমায়ুন রশীদ, ধামরাই



