বিশ্ববাংলা
১৫ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ই-পাসপোর্ট

আগামী ১৫ ডিসেম্বর থেকে ই-পাসপোর্ট চালু করা হচ্ছে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বৃহস্পতিবার দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে বক্তৃতাকালে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, প্রবাসীদের সুবিধার জন্য এটি করা হচ্ছে।
এই পাসপোর্টের মেয়াদ হবে ১০বছর। একই সাথে প্রবাসীদের বিদেশের মাটিতে দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ কোর্স চালু করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীদের সুবিধার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটি আ্যাপস চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা ৩৫ ধরণের সেবা পাবেন।



