বিশ্ববাংলা

আফ্রিকায় এক বাংলাদেশির মৃত্যু

আফ্রিকার দেশ মালাভিতে চিকিৎসাধীন অবস্থায় লোকমান নামে এক বাংলাদেশি মারা গেছেন।

জানা যায়, মোজাম্বিকের লিসীংগার চাংগ্রা এলাকায় বসবাস করে ব্যবসা করতেন এই বাংলাদেশি। হঠাৎ অসুস্থতা বোধ করার পর, পাশের দেশ মালাভিতে চিকিৎসার জন্য যান।

পরে, শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। লোকমানের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে।

সংশ্লিষ্ট খবর

Back to top button