বিশ্ববাংলা
অনুষ্ঠিত হতে যাচ্ছে গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯।
দেশের বাইরে বিদেশে সবচেয়ে বড় এই টুর্নামেন্টে ওমানের বিভিন্নঅঞ্চল এর খ্যাতিমান ফুটবল দল অংশগ্রহণ করে থাকে। প্রতিবছরের মত এবারও অনাড়ম্বর ও জাঁকজমকপূর্ণভাবে শীগগিরই শুরু হচ্ছে এই আয়োজন।
আনন্দঘন মূহুর্তে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হবে এই ফুটবল আসর। টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী ফুটবল দলগুলোকে ১৫ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে।



