আন্তর্জাতিকইউরোপ

নজিরবিহীন দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে দাবানল আরও ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানী সিডনি থেকে আগুন ৩৭ মাইল দূরে রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

শনিবার দুপুর ১২টার দিকে ৯৫টি স্থানে আগুন জ্বলতে থাকার কথা এক টুইট বার্তায় জানায় নিউসাউথ ওয়েলস কর্তৃপক্ষ। দুই হাজারেরও বেশি দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এরই মধ্যে তিন লাখ হেক্টর এলাকা দাবানলে পুড়ে গেছে।

গত অক্টোবরে লাগা এ দাবানলে এরই মধ্যে মারা গেছেন অন্তত ৬জন। ধ্বংস হয়েছে ৭শরও বেশি বাড়িঘর। আগুন ছড়িয়ে পড়েছে কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন অষ্ট্রেলিয়া ও তাসমানিয়ায়।

স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান।

সংশ্লিষ্ট খবর

Back to top button