দেশবাংলা

শত বছরের পুরনো কবরস্থান উপড়ে দিল ওয়াসা

প্রশাসনকে না জানিয়ে অবৈধ্ভাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শত বছরের পুরনো কবরস্থান উপড়ে ফেলে দিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। প্রতিবাদ ফুঁসে উঠেছে স্থানীয়রা। কবরস্থানের জমি রক্ষায় সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস উপজেলা প্রশাসনের।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধবপুর এলাকায় “আটানী মসজিদ” এবং দশটি গ্রামের শত বছরের পুরনো সামাজিক কবরস্থানের ১০১ শতক জমি অবৈধ্ভাবে দখলে নিতে কবরগুলো উপড়ে ফেলেছে ওয়াসা কর্তৃপক্ষ। এতে বাঁধা দিলে স্থানীয়দের মারধরসহ অশোভন আচরনের অভিযোগও রয়েছে এর কর্মকর্তাদের বিরুদ্ধে।

এছাড়াও এ এলাকায় নদী থেকে গ্রাম পর্যন্ত বয়ে চলা সরকারী খাল ভরাট করে দখলে নিয়েছে ওয়াসা।

কোন প্রকার পূর্ব অনুমতি ছাড়া ওয়াসার এসব কর্মকান্ডের নিন্দা প্রকাশসহ দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জান দেবো তবু কবরস্থান দেব না “জীবন দেব তবুও বাবা দাদার কবর ছাড়বো না” এসব প্লে কার্ড হাতে নিয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অবিলম্বে কবরস্থান দখলমুক্ত করার দাবি বিক্ষুব্ধ এলাকাবাসীর।

মো: সোহেল কিরণ, রূপগঞ্জ প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button