প্রবাসে সমাজসেবামূলক কর্মকাণ্ড

ভাগ্য পরিবর্তনের আশায় প্রতিনিয়তই বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। দেশগুলোতে যাবার পর, অনেকেই চাকুরীর পাশাপাশি জড়িয়ে পড়েন বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে। তেমনি একজন কুয়েত প্রবাসী আব্দুল রউফ মাওলা।
আশির দশকে দেশটিতে পাড়ি জমানোর পর, দীর্ঘ তেতাল্লিশ বছরের প্রবাস জীবনে নিজেকে একজন সংগঠক, লেখক, সাংবাদিক ও সঙ্গীত প্রেমী হিসেবে পরিচিত করে তুলেছেন। তার দীর্ঘ এই প্রবাস জীবনের সফলতা-ব্যর্থতা ও অতীত স্মৃতি তুলে ধরেছেন, আমাদের কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ।
পরিবারের মায়া ত্যাগ করে, ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায়, মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পাড়ি জমান নারায়ণগঞ্জের আব্দুল রউফ মাওলা। আশির দশকে পাড়ি জমিয়ে দীর্ঘ তেতাল্লিশ বছর যাবত দেশটিতে বসবাস করছেন এই প্রবাসী।
নানা সমাজসেবা মূলক কর্মকান্ডের মাধ্যমে বর্তমানে নিজেকে একজন সংগঠক, লেখক, সাংবাদিক ও সঙ্গীত প্রেমী হিসেবে পরিচিত করে তোলার পাশাপাশি হয়ে ওঠেছেন বাংলাদেশ কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ।
১৯৭১ সালে স্বাধীনতার প্রথম ব্যাচে নায়ায়নগঞ্জের কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ১ম বিভাগে ম্যাট্রিক পাশ করেন আব্দুর রউফ মাওলা। এরপর দেশে এবং প্রবাসে সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে আত্মনিয়োগ করেন তিনি।
আব্দুর রউফ মাওলা তিন মেয়ে ও স্ত্রী নিয়ে কুয়েতের জাবরিয়া এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিকতার জীবনে অনেক সহকর্মী ও সহপাঠীদের সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এই বাংলাদেশি।
আব্দুর রউফ মাওলা নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার কেন্দুয়া পাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মরহুম হাজী মোহাম্মদ মাওলা বকস্।
আব্দুর রউফ মাওলা বর্তমানে কুয়েত আওয়ামীলীগের সভাপতি, কুয়েত থেকে প্রকাশিত মরুলেখা পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের আজীবন সদস্য হিসেবে নিয়োজিত রয়েছেন।
বাংলা টিভি, কুয়েত



