বিশ্ববাংলা

মালয়েশিয়ায় ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির গোমবাং পুলিশ। রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী একটি পাইকারী কাঁচাবাজারে কর্মরত ছিলেন তারা। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

গোমবাং পুলিশের বরাতে স্থানীয় দৈনিক মেট্রোতে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, গত সেপ্টেম্বর ও অক্টোবরে দুই দফা ঐ নারীকে ধর্ষণ করে দুই বাংলাদেশি।

গত সোমবার ধর্ষনের শিকার নারীর মা, গোমবাং পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ঐদিন বিকেলে অভিযুক্ত দুই বাংলাদেশিকে সুবাংজায়া থেকে গ্রেফতার করে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button