বিশ্ববাংলা
প্রবাসী কর্মীদের জন্য বাধ্যতামূলক বিমা

প্রবাসী কর্মীদের জন্য বাধ্যতামূলক বিমা চালু করতে যাচ্ছে সরকার। এ উপলক্ষে ১১ ডিসেম্বর রাষ্ট্রায়ত্ত বিমা প্রতিষ্ঠান, জীবন বিমা করপোরেশনের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।
এতে, প্রবাসী শ্রমিকদের জন্য দুইবছর মেয়াদি দুটি বিমা পরিকল্পনা প্রস্তাব করা হয়েছে। দুটোই একটি বিমা হবে ২ লাখ টাকার, যার প্রিমিয়াম ৯৯০ টাকা।
যার মধ্যে ৫০০ টাকা দেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড তহবিল আর বাকি ৪৯০ টাকা দেবেন শ্রমিকরা। আরেকটি পাঁচ লাখ টাকার বিমার জন্য প্রিমিয়াম গুনতে হবে ২ হাজার ৪৭৫ টাকা।
যার মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড তহবিল থেকে দেয়া হবে ৫০০ টাকা আর বাকি ১ হাজার ৯৭৫ টাকা দিতে হবে শ্রমিককে। আগামী ১৯ ডিসেম্বর এই বিমা চালুর বিষয়টি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



