আন্তর্জাতিকএশিয়া

রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধন বিল

ভারতের লোকসভায় পাস হওয়া, বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধন বিল বুধবার তোলা হয় রাজ্যসভায়। এর আগে, সোমবার নজিরবিহীন হট্টগোল আর বিতর্কের মধ্যদিয়ে পক্ষে ৩১১ ভোট আর বিপক্ষে ৮০ ভোটে লোকসভায় পাস হয় বিলটি।

এদিকে বিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের ত্রিপুরা রাজ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার থেকে ৪৮ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট ও এসএমএস সেবা বন্ধ করে দিয়েছে বিপ্লব দেবের সরকার।

উত্তর-পূর্বের ছাত্র সংগঠনের ডাকা ১১ ঘণ্টার বনধকে কেন্দ্র করে ত্রিপুরায় সহিংসতা শুরু হওয়ায় এমন পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের এই বিল নিয়ে অভিযোগ করা হয়েছে যে, এই বিল জাতিগত পরিচয় হরণ করবে।

এদিকে, নাগরিকত্ব সংশোধনী বিল অগণতান্ত্রিক। এর ফলে ভারতের ধর্ম নিরপেক্ষতার ঐতিহ্য ব্যাহত হবে। দাবি এক মার্কিন ধর্মীয় অধিকার রক্ষার সংস্থার। বিবৃতি দিয়ে মার্কিন সরকারের কাছে অমিত শাহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button