
পরিবেশ রক্ষায় জন সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগ জরুরী বলে জানিয়েছেন, পরিবেশবাদী সংগঠন বাপা।
বুধবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আগামী ৪ঠা জানুয়ারি পরিবেশ সম্মেলন সফল করার লক্ষে এক সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান।
এ সময় তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশের ভারসাম্য রক্ষায় আন্তরিক হলেও স্থানিয় প্রশাসন ও কিছু রাজনীতিবিদের কারণে পরিবেশ রক্ষা সম্ভব হচ্ছে না।
এ সময় পরিবেশ রক্ষায় জনগণের পাশাপাশি সকল রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত হতে হবে বলেও জানান তারা।



