প্রধানমন্ত্রীবাংলাদেশ
‘কুষ্ঠ রোগীদের অবহেলা না করে সু-চিকিৎসা দিন’

কুষ্ঠ রোগীদের অবহেলা না করে সু-চিকিৎসার দেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীতে জিরো লেপ্রসি ইনিসিয়েটিভ টোয়েন্টি থাট্রি শিরোণামে জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন, তিনি।
কুষ্ঠ রোগের ওষধ উৎপাদন ও বিনা মূল্যে বিতরণের জন্য দেশের ওষুধ কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে কুষ্ঠবিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় কুষ্ঠ রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ দেশীয় কোম্পানিকে উৎপাদন এবং বিনামুল্যে বিতরণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। কুষ্ঠরোগে আক্রান্তদের মানবিকভাবে দেখার আহ্বান জানিয়ে তাদেরকে সামাজিকভাবে সহাবস্থানের ব্যবস্থা করতে বলেন, শেখ হাসিনা।
২০৩০ সালের আগেই দেশ কুষ্ঠ রোগ মুক্ত হবে এমন আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী।



