দেশবাংলা

টাকা আত্মসাতসহ নানা অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাইয়্যেদ কামেল মোঃ কাওছারের বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকা আত্মসাতসহ নানা অভিযোগ উঠেছে।

এছাড়া স্বেচ্ছাচারিতা, জুলুম, অত্যাচার ও নাছরুল খলিফা নামে এক বিএনপি নেতাকে মাদ্রাসার গাছ বিনামূল্যে দেয়ার অভিযোগ রয়েছে। এমনকি মাদ্রাসার একাধিক শিক্ষকের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই টাকা অধ্যক্ষ আত্মসাত করেছেন।

নানা অজুহাতে মাদ্রাসার সহকারী কম্পিউটার শিক্ষক ফিরোজ আলমের বেতন গত দশ মাস ধরে বন্ধ করে রাখা হয়েছে।

মাদ্রাসার অন্যান্য শিক্ষকরা অধ্যক্ষের বিরুদ্ধে এসব অনিয়ম ও দুর্নীতির বিষয় উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button