দেশবাংলা

অব্যবস্থাপনায় লক্ষ্মীপুরের গুচ্ছগ্রাম

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গুচ্ছগ্রামে তৈরি করা সরকারি ঘরে প্রায় শতাধিক বাসিন্দা নেই। ময়লা আবর্জনাসহ এসব ঘরগুলো তালাবদ্ধ রয়েছে দীর্ঘদিন যাবৎ।

সব ধরণের নাগরিক সুবিধা থাকার পরও, সরকারিভাবে বরাদ্দ পাওয়া ঘরের মালিকরা এখন থাকেন অন্যত্র। কিন্তু ছিন্নমূল বহু মানুষ ঘর বাড়ি না থাকায়, এখনো সিআইপি বেড়িবাঁধের পাশেসহ নদীর পাড়ে বসবাস করছেন।

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে পাশাপাশি দু’টি গুচ্ছগ্রাম। এতে রয়েছে প্রায় ৪শ’টি ঘর। ঘরগুলো টিনের এবং নীচে পাকা। বাকীগুলো সব পাকাঘর। এই পাকাঘরগুলোর মধ্যে ১শ’রও বেশি বাসিন্দা নেই। পাশের ঘরের লোকজন তাদের মালামাল রেখে দিয়েছেন। কোনটির সামনে ময়লার স্তুপ ও ঘরগুলো রয়েছে তালাবদ্ধ।

এসব ঘরগুলোর জন্য সেনিটেশন, বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ ব্যবস্থাও রয়েছে। সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, তারা নিজেদের নামে বরাদ্দ ঘর রেখে শহর কেন্দ্রিক বাসা ভাড়া করে থাকনে এবং বিভিন্ন  পেশায় কাজ করছেন।

এদিকে, এ বিষয়ে জানার জন্য লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। আর চাঁদপুর সদর উপজেলার ইউএনও কানিজ ফাতেমা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

মোরশেদ আলম, চাঁদপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button