৩৮৩ বাংলাদেশির মাঝে বিমানের টিকিট বিতরণ

সাধারণ ক্ষমার আওতায় লেবানন থেকে দ্বিতীয় ধাপে দেশে ফিরতে ইচ্ছুক ৩৮৩ বাংলাদেশির মাঝে বিমানের টিকিট বিতরণ করেছে বাংলাদেশ দূতাবাস। দেশে আসার টিকিট হাতে পেয়ে আনন্দ প্রকাশের পাশাপাশি, রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসীরা।
গত মঙ্গলবার দূতাবাসের হলরুমে, আয়োজিত এক অনুষ্ঠানে, সাধারণ ক্ষমার আওতায় লেবানন থেকে দ্বিতীয় ধাপে দেশে ফিরতে ইচ্ছুক ৩৮৩ বাংলাদেশিদের হাতে বিমানের টিকেট তুলে দেন রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।
এ সময় শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুনসহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় রাষ্ট্রদূত বলেন, বর্তমানে এয়ার টিকেটের উচ্চমূল্য থাকা সত্বেও সঠিক সময়ে প্রবাসীদের দেশে পাঠাতে সক্ষম হয়েছি। বাকিদেরও পর্যায়ক্রমে দেশে পাঠানো হবে।
লেবাননে দীর্ঘদিন অবৈধ থাকার পর, দেশে আসার টিকিট হাতে পেয়ে আনন্দ প্রকাশ করার পাশাপাশি, রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসীরা।
টিকেট পাওয়া এসব বাংলাদেশিরা আগামী ১২, ১৪, ১৭ ও ২১ ডিসেম্বর মোট ৭টি ফ্লাইটযোগে দেশে ফিরবেন। ফিরে এই প্রবাসীদের মধ্যে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন ৪০ জন। এর আগে নভেম্বর মাসে প্রথম দফায় দেশে ফিরেছেন ১৪৪ জন প্রবাসী।
বাবু সাহা, লেবানন প্রতিনিধি



