বিশ্ববাংলা

নারীকর্মীদের সুরক্ষায় ৩০ দিনের আবাসিক প্রশিক্ষণ

বিদেশগামী নারীকর্মীদের সুরক্ষায় বাধ্যতামূলক হচ্ছে ৩০ দিনের আবাসিক প্রশিক্ষণ। প্রশিক্ষণ দেয়া হবে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে। নারী শ্রমিক রফতানিতে অধিকতর সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ১২টি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, যেসব রিক্রুটিং এজেন্সি বয়স কম বা বেশি দেখিয়ে এবং যথাযথ প্রশিক্ষণ ও মেডিকেল পরীক্ষা ছাড়াই নারী কর্মীদের সৌদি আরবে পাঠিয়েছে, তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভবিষ্যতে বিদেশে পাঠানোর জন্য আবাসিক প্রশিক্ষণ দিতে নারী কর্মীদের প্রাথমিক বাছাই করবে রিক্রুটিং এজেন্সি। পরবর্তী সময়ে সরকার গঠিত কমিটি চূড়ান্তভাবে বাছাই করে নারী কর্মীদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএমইটির নারী কর্মী সুরক্ষা সেলে পাঠাবে।

অন্যদিকে সংশ্লিষ্ট দেশে পৌঁছানোর পর, নির্দিষ্ট এজেন্সি নারী কর্মীকে রিসিভ করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করবে। বিদেশে অবস্থানের সময় নারী কর্মী সমস্যায় পড়ে দূতাবাসের সেফ হাউজে আশ্রয় নিলে, শ্রমকল্যাণ উইং প্রত্যেকের জন্য একটি বিবরণী মন্ত্রণালয় ও বিএম-ইটির নারী কর্মী সুরক্ষা সেলে পাঠাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button