বিশ্ববাংলা

স্প্যানিশ ভাষায় কোরআন অনুবাদের উদ্যোগ

স্প্যানিশ ভাষায় পবিত্র কোরআন অনুবাদের উদ্যোগ নিলেন, বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির। তার এই উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে এসেছে ইসলামিক কালচারাল সেন্টার মাদ্রিদ ও বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটি।

কোরআনের প্রকৃত বাণী অমুসলিম স্প্যানিশদের কাছে পৌঁছে দিতে এবং স্প্যানিশ ভাষা বোঝার সুবিধার্থে, তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় সময় সোমবার মাদ্রিদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের হলে, স্প্যানিশ ভাষায় অনুবাদ করে কোরআনের প্রকৃত বাণী অমুসলিম স্প্যানিশদের কাছে পৌঁছে দিতে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে, সভাটি পরিচালনা করেন, আল হূদা জামে মসজিদের খতিব মোহাম্মদ নুরুল। এতে, দৈনন্দিন জীবনে কোরআনের গুরুত্ব তুলে ধরে মূল বক্তব্য রাখেন, বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের খতিব শায়েখ হাসান বিন মোহাম্মদ উল্লাহ।

বক্তব্য রাখেন, কাজী এনায়েতুল করিম তারেক, কামরুজ্জামান সুন্দর, হাজী আজিজুল হক খালেক, নূর হোসেন পাটোয়ারী, আবুল খায়ের, এম এইচ সোহেল ভূঁইয়া ও মো. ফজলে এলাহী।

বক্তারা স্প্যানিশ ভাষায় পবিত্র কোরআনে কারিমের অনুবাদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং এ ব্যাপারে তাদের সার্বিক সহযোগিতার কথা জানান।

এতে, এস এম মাসুদুর রহমান, গণমাধ্যমকর্মী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কবির আল মাহমুদ, মাদ্রিদ প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button