
২৫ ডিসেম্বর বড় দিন ও ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট উদযাপনে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার স্বরাষ্ট মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে এ কথা জানান তিনি। ধর্মীয় উৎসবে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দিকনির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বড় দিন উদযাপন করতে সারা দেশের ৩ হাজার ৫টি চার্চে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে বলে জানান তিনি।আর ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার পর থেকে ১ জানুয়ারি পর্যন্ত উন্মুক্ত জায়গায় কোনও গান-বাজনা করা যাবে না, ৩০ ডিসেম্বর রাত থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬ টা পর্যন্ত সব বার বন্ধ থাকবে এবং সকল ধরনের বৈধ অস্ত্র বহনও নিষিদ্ধ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



