সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সাথে দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নেয়ার কোনো বিকল্প নেই। বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির সনদ বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এসময় নবীন বিসিএস ক্যাডারদের ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান জানান তিনি।
সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস- বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন কোর্সের ৪টি ব্যাচের সনদ বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রশাসনের নবীন কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা এসময় আরো বলেন, তিনি জনগণের সেবক হিসেবে কাজ করতে চান, প্রধানমন্ত্রী হিসেবে নয়।
মাদক-দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সরকার প্রধান।
বাংলাটিভি/শহীদ



