দেশবাংলা

সরিষা চাষে লাভের আশায় বুক বেঁধেছেন কৃষকরা

কুড়িগ্রামের রৌমারীতে সরিষা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। বন্যায় আমন ক্ষেত নষ্ট হবার পর এবছর বিস্তীর্ণ জমিতে সরিষার আবাদ হয়েছে। দিগন্ত বিস্তৃত হলদে ফুলে ঢাকা ক্ষেত সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনায় উল্লসিত, সরিষা চাষিরা। অক্লান্ত পরিশ্রম শেষে লাভের আশায় বুক বেঁধেছেন তারা।

কুড়িগ্রামের রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায় , এবছর উপজেলায়  সাড়ে ৫ হাজার ৪৮ হেক্টর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২শ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। সরিষা চাষের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও, রৌমারীতে বৃষ্টি না হওয়ায়, ফসলের কোন ক্ষতি হয়নি। ফলে, ব্যাপক ফলনের আশা করা হচ্ছে।

বন্যায় খেয়ে-গেছে রোপা আমন, ভেসে গেছে হালের বলদ। ফলে, মহাজনের কাছ থেকে নিতে হয় চড়া সুদে ঋণ। দীর্ঘ সময় জমিতে বন্যার পানি থাকা ও মাটিতে আবর্জনা পচে যাওয়ায় মাটির উর্বরতা শক্তি বেড়েছে। ফলে, সরিষার বাম্পার ফলন হয়েছে। এতে লাভের আশা করছেন কৃষকরা।

এদিকে, কৃষকদের বিভিন্নভাবে সহায়তার কথা তুলে ধরেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি কর্মকর্তা দিপু রায়।

সর্ব্পরি সরিষার বাম্পার ফলনে কৃষকরা বন্যার ক্ষতি পুষিয়ে উঠবেন, এমন প্রত্যাশা এলাকাবাসীর।

মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button