প্রধানমন্ত্রীবাংলাদেশ

সশস্ত্র বাহিনীকে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ত্যাগ স্বীকার করে সশস্ত্র বাহিনীকে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী।

এসময় শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করতে প্রশিক্ষণ আর প্রণোদনা অব্যাহত রেখেছে সরকার। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ব্যাপারে সব সময়ই সচেষ্ট সরকার।

তিনি আরও বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে কোনো ত্যাগ স্বীকার করে সশস্ত্র বাহিনীকে কাজ করতে হবে জানিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন সরকার প্রধান।

সংশ্লিষ্ট খবর

Back to top button