আন্তর্জাতিকএশিয়া

পশ্চিমবঙ্গসহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো উত্তাল

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পাশাপাশি পশ্চিমবঙ্গেও ঘেরাও, ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। রাজ্যটির বিভিন্ন স্থানে বিক্ষোভ ও রেল-সড়ক অবরোধের পাশাপাশি পঁচটি ট্রেনসহ ১৫টি বাসে আগুন দেওয়া হয়েছে।

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত।

গেলো ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হয়েছে বিতর্কিত বিলটি। তারপর থেকেই সহিংসতা বেড়েছে সমগ্র ভারতে। মুর্শিদাবাদের লালগোলা স্টেশনে খালি পড়ে থাকা পাঁচটি ট্রেনে আগুন দেয় বিক্ষোভকারীরা। মুর্শিদাবাদের পোড়াডাঙ্গা, জঙ্গিপুর ও ফারাক্কা স্টেশন এবং হাওড়ার বাউরিয়া ও নালপুর রেলস্টেশন অবরোধ করা হয়।

এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের সংযোগস্থল ন্যাশনাল হাইওয়ে ৩৪ অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। ১৫টি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে তাতে আগুন দেন তারা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহিংসতা বন্ধ করে সবাইকে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button