দেশবাংলা

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

সাভারের আশুলিয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতার লাগানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোবার সকালে থানায় লিখিত অভিযোগ করেছেন, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেওয়ান মোঃ লিয়াকত আলী।

লিখিত অভিযোগে তিনি বলেন, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের তিনি সম্ভাব্য সভাপতি পদ প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দেন।

বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ছবি সম্মলিত তার ছবি দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে তিনি ঘোষবাগ ম্যাগপাই গার্মেন্টস সংলগ্ন এলাকায় ব্যানার-ফেস্টুন টানিয়েছেন।

তার লাগানো ফেস্টুন রিপন, সাইফুল ও রোকনসহ কয়েকজন ছিঁড়ে ফেলে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই থানায় অভিযোগ দিয়েছেন বলেন জানান তিনি।

অভিযোগ দায়েরের পর আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু।

সংশ্লিষ্ট খবর

Back to top button