দেশবাংলা
শহীদ পুলিশ পরিবার এবং মুক্তিযোদ্ধা পুলিশদের সংবর্ধনা প্রদান

পাবনায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশ প্রশাসন সংবর্ধনা দিয়েছে মুক্তিযদ্ধে শহীদ পুলিশ পরিবার এবং মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের।
রোববার দুপুরে পাবনা পুলিশ লাইনস অডিটরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি মুক্তিযোদ্ধা আব্দুল জলিল।
পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোস্তফা মিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। অনুষ্ঠানে শহীদ পুলিশ পরিবার এবং মুক্তিযোদ্ধা পুলিশদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে পুলিশ লাইনস স্মৃতি সৌধে পুন্পার্ঘ অর্পন, স্থানীয় বালিয়াহালট গোরস্থানে শহীদ মুক্তিযোদ্ধা পুলিশদের গণকবর জিয়ারত গার্ড অব অনার প্রদান করা হয়।



