অল্প খরচে ডায়াবেটিস ও চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছেন অসহায় রোগীরা

নোয়াখালীতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় প্রতিষ্ঠা করা হয়েছে, আলহাজ্জ সিরাজুল ইসলাম ডায়বেটিকস ও চক্ষু হাসপাতাল। এখানে অসহায় রোগীরা সল্পসময়ে, অল্প খরচে সহজেই ডায়াবেটিস ও চক্ষু চিকিৎসাসেবা পাচ্ছেন। আর সেবা পেয়ে খুশি সাধারণ মানুষ। কর্তৃপক্ষের এ উদ্যেগকে স্বাগত জানিয়েছে সচেতনমহল।
নোয়াখালীর মাইজদী ও আশপাশের এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ও কমমূল্যে চিকিৎসা সেবা দিতে, আলহাজ্জ সিরাজুল ইসলাম প্রতিষ্ঠা করেন সিরাজুল ইসলাম ডায়বেটিকস ও চক্ষু হাসপাতাল। জেলা শহর মাইজদীর প্রাণকেন্দ্র হাসপাতাল রোডে প্রতিষ্ঠা করা হয়েছে এ দুটি হাসপাতাল।
হাসপাতালের বর্তমান সভাপতি জেলা প্রশাসক ও পরিচালনায় রয়েছে জেলা ডায়াবেটিস সমিতি। হাসপাতালের মাধ্যমে গণসচেতনতামূলক র্যালী ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। এতে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি, প্রশস্থ বেড রুম ও মনোরম পরিবেশ। স্বল্প খরচে সেবা পাওয়ায় প্রতিদিন শত শত রোগী ভীড় করেন এ হাসপাতালে।
ডায়াবেটিস ও চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠায় সিরাজুল ইসলামের অবদান ও প্রতিষ্ঠান দুটির বিভিন্ন দিক তুলে ধরেন, হাসপাতালের সাধারণ সম্পাদক এডভোকেট জাকারিয়া। এছাড়া প্রতিষ্ঠান দুটি নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান, প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলাম।
সিরাজুল ইসলামের মতো সমাজের অসহায় মানুষের চিকিৎসা সেবায় বিত্তবানরা এগিয়ে আসবে এমন প্রত্যাশা সকালের।
ইয়াকুব নবী, নোয়াখালী প্রতিনিধি



