বিশ্ববাংলা
সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের প্রীতি ক্রিকেট ম্যাচ

মহান বিজয় দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে, প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। গত রোববার ক্রেসউড রিসার্ভ সেন্টারে আয়োজিত ক্রিকেট ম্যাচে অনেক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন, তাদের জন্য গর্ব প্রকাশ করে সংগঠনের সভাপতি সুদর্শন দাস বলেন, সেসময় সবাই যেমন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের জন্য যুদ্ধ করেছিলেন, তেমনি এখনও দেশের স্বার্থে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সবাই মিলে একসাথে দেশের জন্য কাজ করতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক দিবাকর সমাদ্দার বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।



