দাম্মামে বাংলাদেশি প্রকৌশলীদের মতবিনিময় সভা

সৌদি আরবের পূর্বাঞ্চল প্রদেশ দাম্মামে প্রবাসী বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে, দেশটির বিভিন্ন কোম্পানীতে কর্মরত প্রবাসী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সময় শুক্রবার দাম্মানের আল-খোবার চায়না টাউনে, প্রবাসী বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে, সভাটি পরিচালনা করেন, ইঞ্জিনিয়ার মুনির হোসেন জমাদ্দার। বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার সাইদ মোহাম্মদ, ফারুক মোস্তাহিদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইয়াছিন, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল বাকি।
এসময় প্রকৌশল বিদ্যায় বাংলাদেশকে কিভাবে আরো উন্নয়ন করা যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
ইঞ্জিনিয়ার মাইনুল আসাদ, ইঞ্জিনিয়ার আব্দুল ইদ্রিসসহ অনুষ্ঠানে আল-জুবাইল আল আহসা এবং দাম্মাম থেকে বিভিন্ন কোম্পানিতে কর্মরত প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।



