বিদেশে নারী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে পর্যালোচনা সভা

বিদেশে নারী কর্মীদের অধিকতর সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজার সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন বায়রার সভাপতি বেনজীর আহমদসহ সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা।
সম্প্রতি সময়ে মধ্যপ্রাচ্যে বাংলাদেশী নারী শ্রমিকদের ওপর নির্যাতনের নানা অভিযোগের প্রেক্ষিতে কিছু সংগঠণ সম্প্রতি সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো বন্ধের দাবী তুলে আসছে। তবে সরকার বলছে, শ্রমিকদের সুরক্ষার দিকেই নজর দেয়া হচ্ছে।
এছাড়া সৌদি আরবে বাংলাদেশী নারী শ্রমিকদের ওপর নির্যাতনের কোন ধরণের অভিযোগ আসলে তা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে, বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।



