
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর পল্লবীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুল।
স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শহীদুর রহমান জানান, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে শিশুদের হৃদয়ে জাগিয়ে দিতেই এই আয়োজন। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমন আয়োজনের মাধ্যমে আগামী প্রজন্ম বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারার পাশাপাশি, সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে পারবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
আরমান কায়সার, বাংলা টিভি



