আন্তর্জাতিকএশিয়া

বাসে পুলিশের আগুন লাগানোর ভিডিও ভাইরাল

ভারতের রাজধানী দিল্লিতে ছাত্র-পুলিশ সংঘর্ষ চলাকালে একটি বাসে পুলিশের আগুন লাগানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে।

অভিযোগ উঠছে, পরিস্থিতি যাতে আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে সেই জন্যে কিছু বাসে আগুন ধরিয়ে দিয়েছে পুলিশ। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভির এক খবরে বিষয়টি জানা গেছে।

রোববার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। রোববার সন্ধ্যায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দিল্লি।

দক্ষিণ দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি অঞ্চলে আইনের বিরোধিতাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধলে এলাকাটি রূপ নেয় যুদ্ধক্ষেত্রের। ছাত্র-পুলিশ সংঘর্ষে বেশ কয়েকটি বাস ও মটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এই সংঘর্ষের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। যাতে দেখা যায় একজন পুলিশ কর্মী নিজেই একটি ফাঁকা বাসে কেরোসিনের জার থেকে কোনো তরল ছুঁড়ছেন।

এই ঘটনার বিষয়ে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াসহ অনেকেরই অভিযোগ, পুলিশেরই কিছু কর্মী এই ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button