নানা আয়োজনে সারাদেশে পালিত হয়েছে মহান বিজয় দিবস

মহান বিজয় দিবস আজ। যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে সারাদেশে পালিত হয়েছে দিবসটি। অসাম্প্রদায়ীক চেতনায় রাজাকারমুক্ত দেশ গড়ার প্রত্যয় সব মহলের। মহান বিজয় দিবসের প্রথম প্রহরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুল আর ভালবাসায় সিক্ত হলো শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ।
মহান বিজয় উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে। এসময় শিক্ষার্থীদের সামনে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়।
কুমিল্লা টাউনহল প্রাঙ্গনে শহীদ মিনার প্রাঙ্গনে একত্রিশ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের সুচনা করা হয়। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গি মুক্ত অসাম্প্রদায়িক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ের মধ্যদিয়ে বগুড়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
যথাযোগ্য মর্যাদায় চাঁদপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে অঙ্গীকার পাদদেশে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। বান্দরবানে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে ফুল দিয়ে, মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানানো হয়।
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মহান বিজয় দিবস। গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে কুষ্টিয়া কালেক্ট্ররেট চত্ত্বরে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যেদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। নানা কর্মসূচীর মধ্যদিয়ে মেহেরপুরে পালিত হয় মহান বিজয় দিবস।
মৌলভীবাজারে দিনের শুরুতে কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেন, সরকারী-বেসরকারীসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। নানা আয়োজনে ময়মনসিংহে বিজয় দিবস পালিত হয়েছে।
নেত্রকোনায় সূর্যোদয়ের সাথে সাথে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটি শুভ সূচনা হয়।সারাদেশের ন্যায় শেরপুরে মহান বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি



