
১৬ই ডিসেম্বর বিকেলে রাজধানীর টিকাটুলীর অভয়দাস লেনে শেমরক সাউথপার্ক ইন্টারন্যাশনাল ফ্যান্চাইন্জ স্কুলে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় পালিত হলো মহান বিজয় দিবসের অনুষ্ঠান। জাতীয় সংগীতের মাধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি।
এ সময় ক্ষুদে শিক্ষার্থীরা বিজয় দিবসের নাচ গান ও মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পরিবেশ করেন। পরে সেরা পারফরর্মাদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক এস এম মোর্শেদ চিশতী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির পরিচালক, মীর নূর উস শামস শান্তনু, অধ্যক্ষ আমিনা জাহান হেড অব আন্জুম আমিনসহ সকল শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণ।




