
আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে কেমন নেতৃত্ব চাই, শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বাফুফে নির্বাচন ২০২০কে, সামনে রেখে ফুটবলের অবনতি ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক ফুটবলাররা বলেন, ২০০৭ সাল থেকে পেশাদারিত্বের ছোঁয়া লাগলেও অবকাঠামোর কোনো উন্নতি হয়নি। এছাড়াও দেশের ফুটবলের অভিভাবক সংস্থার নেই কোনো একাডেমি দল।
যার ফলে এসএ গেমসে আসরেও ভালো করতে পারেনি। জেলা পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টের ধারাবাহিকতাও বাফুফে রাখতে পারেনি বলে জানান তারা।
যার প্রভাবে ঢাকার বিভিন্ন ক্লাবে প্রতিভা সংকটে শুরু। প্রভাব পড়ছে জাতীয় দলে খেলোয়াড়েরে সংখ্যাও। সেমিনারে দেশের ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা, সংগঠক, কোচ সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সাংবাদিকরা আলোচানা করেন।



