আওয়ামী লীগরাজনীতি

‘ভুল সংশোধন করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে নির্দেশ’

ভুল সংশোধন করে রাজাকারের তালিকা তৈরি করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।

বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় অন্যান্য সহযোগী সংগঠনের মত আওয়ামী লীগের মূল নেতৃত্বেও সৎ ও সুষ্ঠু নেতৃত্ব উঠে আসবে বলেও জানান তিনি।

বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদিনের মৃত্যুতে শোক প্রকাশ করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দেয়া ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকার ভুল, দ্রুত সময়ের মধ্যে সংশোধন করার নির্দেশ দিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের।

এদিকে, আর মাত্র একদিন পরেই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বহুল প্রতিক্ষিত আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন। সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর মধ্যে।

এ উপলক্ষে সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভায় যোগ দেন দলের শীর্ষ নেতারা। সম্মেলনে শৃঙ্খলা বজায় রাখতে নিজ নিজ জায়গা থেকে সবাইকে কাজ করার আহবানও জানান দলের এই শীর্ষ নেতা।

মাসুদ সুমন, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button