আওয়ামী লীগরাজনীতি

‘বিতর্কিত তালিকার দায়ভার আমরা অস্বীকার করি না’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, রাজাকারের বিতর্কিত তালিকা প্রকাশের দায়ভার আমরা অস্বীকার করি না। দায়ভার আমাদের ওপর বর্তায় বলেই আমরা দু:খ প্রকাশ করছি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পেনড্রাইভ করে যে লিস্ট আমাদের নিকট দিয়েছে তার দাড়ি, কমা করে পরিবর্তন না করে আমরা হুবহু সেটি প্রকাশ করেছি। আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ বিজয় মেলায় মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন তিনি।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান হানযালা, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ফৌজিয়া খান

পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আ’লীগের সভাপতি এড. গোলাম মহীউদ্দিন, সহ-সভাপতি এড. আব্দুল মজিদ ফটো, পৌর মেয়র গাজী কামরুল হূদা সেলিম প্রমূখ।

অহিদুর রহমান রানা, মানিকগঞ্জ প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button