বিশ্ববাংলা

লেবাননে বাংলাদেশি নারীর মৃত্যু

লেবাননের জালা এলাকায় রোজিনা নামে এক বাংলাদেশি নারী কিডনি জনিত রোগে মারা গেছেন। দেশে তাঁর এক সন্তান রয়েছে।

রোববার দুপুরে জালা এলাকায় নিজ বাসায় মারা যান রোজিনা। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি জনিত রোগে অসুস্থ হয়ে বাসায় পড়ে ছিলেন। তার মরদেহ জালার আল আরয হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসুদেব গ্রামের সিরাজ মিয়ার মেয়ে। পরিবারের স্বচ্ছলতার আশায় ৮ বছর আগে লেবাননে যান তিনি। তাঁর অকাল মৃত্যুতে পরিবারের প্রতি শোক জানিয়েছেন বরিশাল সামাজিক সংগঠন, লেবানন।

রোজিনার মরদেহ দেশে পরিবারের কাছে দ্রুত পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বৈরুত দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবারসহ স্থানীয় সহকর্মীরা।

বাবু সাহা, লেবানন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button